Rayhana yeasmin

সব চলে যায়,
চাঁদ, সূর্য, নক্ষত্ররাজি, দুঃখ-সুখ, সাফল্য কিংবা ব্যর্থতা,
তুমি, আর সে—
সবাই চলে যায়, কেবল আমি থেকে যাই, অবসন্ন হয়ে।

1 Comment
  • A
    Author / Writer

    আপনার লেখা মনে থাকে অনেকদিন ।

    Reply · 3 weeks ago

Rayhana yeasmin

“ইচ্ছে রা অকারণ”

ধরা যাক, আমি আর আমি নেই,
তুমি আর তুমি—
তুমি হলে আমি আর
হলেম আমি তুমি।
ভারি মজা হলো যবে
গান ধরি গেয়ে,
হেড়ে গলা ছেড়ে দিয়ে
মিহি গলা নিয়ে।
নিজে গেয়ে নিজে শুনি—
এ তো ভারি মজা!
শুতে গিয়ে বিচ্ছিরি
চুলের যত জটলা।
তাও থাক, চোখে কেন
জলের এই আঁজলা?
হে ঈশ্বর, দাও আমায়
আমার আমি-টুকু—
যেন শেষে ফিরে পাই
নিজেকেই শুধু।

0 Comments

Rayhana yeasmin

অনুগল্প ” লজ্জা”
পেছনে ছুটে গিয়ে ধরলাম স্বপ্নার মা কে। আঁচল সরিয়ে হাত টা দেখতে চাইলাম। তাড়াতাড়ি হেঁটে সে ও হাপাচ্ছিলেন। মুখটা ফ্যাকাসে হয়ে গেল নিমিষেই। তবু হাতটা ছাড়িয়ে নিতে চাইলো, আমি ও নাছোড়বান্দা।টেনে সামনে আনতে একটা প্যাকেট বের হলো, মুখে বললো- আফা আপনে বাসি কিছু নিতে দেন না,তাই… তিন দিনের বাসি পাউরুটি ফেলতে দিয়েছিলাম আমার বাসার কাজের সাহায্য কারি স্বপ্নার মাকে।”আফা,আমগো কিছু অয়না খাইলে”লজ্জায় মিশে যেতে যেতে শুনলাম ।আর আমি কিনা ভেবেছিলাম উনি চুরি করে কিছু নিয়ে যাচ্ছেন।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...