কবিতা- চোরাবালি
কবি- কাশফিয়া নাহিয়ান
জীবন থেকে চাই মুক্তি
যদিও জীবনের স্বপক্ষে দাঁড় করানো যায় হাজারো যুক্তি।
জীবন হাসছে বাঁকা হাসি
জীবন আমায় পরিয়ে দিয়েছে ফাঁসি
ফাঁসির মঞ্চে আমি ঝুলন্ত
জীবন মৃত্যুর চোরাবালিতে আমি ডুবন্ত
না পারছি ফাঁসিতে ঝুলতে না পারছি নিজেকে ছাড়াতে
কিছুতেই পারছি না এই পৈশাচিক শক্তিকে হারাতে
জীবনের আদালত আমাকেই দোষী বলে দেয় রায়
সবখানে হয় আমারই পরাজয়
এক অদৃশ্য নাগপাশ আষ্টেপৃষ্ঠে আমায় রাখে বেঁধে
একাকী নিঃসঙ্গ আমি শুধু যাই কেঁদে
তবুও জীবনকে উপভোগ করতে চাই হাসিমুখে
পরকালে থাকতে চাই অনন্ত সুখে।
খুব ভালো হয়েছে
অপূর্ব
Just Wow